Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


বের হয়েছে রম্য ম্যাগাজিন ‘কাঁচাগোল্লা’


নিজস্ব প্রতিবেদক: 

অনলাইনে প্রকাশের ধারাবাহিকতায় প্রিন্ট সংস্করণে বের হয়েছে জনপ্রিয় রম্য ম্যাগাজিন ‘কাঁচাগোল্লা’। ‘খাওয়াও যায়, পড়াও যায়’ স্লোগান নিয়ে রম্য ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন তরুণ লেখক, কবি ও কলামিস্ট মোহাম্মদ অংকন। সহকারী সম্পাদক ও প্রকাশক হিসেবে রয়েছে কবি রবিউল ফিরোজ। ‘কাঁচাগাল্লা’র উপদ্রেষ্টা পরিষদে রয়েছেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো: এমরান আলী রানা, ‘মাসিক ভিন্নমাত্রা’ সম্পাদক মাসুম বিল্লাহ্, যায়যায়দিনের বিভাগীয় সম্পাদক প্রিন্স আশরাফ ও সাংবাদিক পারভেজ বাবুল। চলতি সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন শিশুসাহিত্যিক শেখ বিপ্লব হোসেন।

রম্য ম্যাগাজিন ‘কাঁচাগোল্লা’র সম্পাদক মোহাম্মদ অংকন বলেন, ‘দু’টি উদ্দেশ্যকে সামনে রেখে রম্য ম্যাগাজিন ‘কাঁচাগোল্লা’ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা এখন ঐতিহ্য হারানোর পথে। এর নামও মানুষ ভুলতে বসেছেন। মূলত নামটি মানুষের মুখে মুখে ধরে রাখার জন্য ম্যাগাজিনের এমন নামকরণ করা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশে তেমন রম্য ম্যাগাজিন প্রকাশ হয় না। লেখা প্রকাশের সুযোগ কম থাকায়, লেখকরা রম্য তেমন লিখতেও চায় না। তাই লেখকরা যাতে ‘কাঁচাগোল্লা’য় লেখা প্রকাশের উপলক্ষ্যেও রম্য লেখার অভ্যাসটা ধরে রাখেন।’

‘কাঁচাগোল্লা’ প্রকাশ ও প্রচারের অনুমতি চেয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র দিয়েছেন সম্পাদক পরিষদ। লেখকদের অভূতপূর্ব সাড়ার কারণে ‘কাঁচাগোল্লা’র প্রতিটি পাতা সেরা লেখায় সেজেছে। সহকারী সম্পাদক ও প্রকাশক রবিউল ফিরোজ বলেন, ‘বৃহস্পতিবার থেকে কাঁচাগোল্লা’ সকলের হাতে পোঁছানো হবে। দূরবর্তী গ্রাহক ও লেখকদের কুরিয়ার ও ডাকযোগে প্রেরণ করা হবে। এছাড়া ম্যাগাজিনটি রাজধানীর বিমানবন্দর এলাকার কয়েকটি পত্রিকার দোকানে পাওয়া যাবে।’

‘কাঁচাগোল্লা’ মান ও গুণে বেশ উৎকৃষ্ট হবে বলে ‘সোহাগ প্রিন্টিং প্রেস’র স্বতাধিকারী রাজিব হোসেন সোহাগ জানান। তিনি বলেন, ‘সম্পাদক মহোদয় ঢাকার প্রেস রেখে বগুড়ার প্রেসে কাজ করিয়েছেন, যা আমাকে অভিভূত করেছে। তাই আমরা মান বজায় রাখার শতভাগ চেষ্টা করেছি। চার রঙের রঙিন কাভার, ভেতরের আশি গ্রাম কাগজ, ঝঁকঝকে প্রকাশনা সব মিলিয়ে ‘কাঁচাগোল্লা’ মানসম্মত হয়েছে।’

‘কাঁচাগোল্লা’র বিনিময় মূল্য রাখা হয়েছে মাত্র ৩০ টাকা। ‘কাঁচাগোল্লা’র ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করা যাবে। বিকাশ, ডাচ বাংলার মাধমে টাকা পরিশোধ করলে কুরিয়ার, ডাক প্রেরণ করা হবে বলে জানান সম্পাদক মোহাম্মদ অংকন। পরবর্তী ঈদ সংখ্যা ‘কাঁচাগোল্লা’ আরও বিস্তৃত পরিসরে বের হবে বলে প্রকাশক জানান। লেখক ও বিজ্ঞাপনদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান ‘কাঁচাগোল্লা’ সম্পাদক পরিষদ।


‘কাঁচাগোল্লা’র চলতি সংখ্যায় যারা লিখেছেন

রম্য ম্যাগাজিন ‘কাচাগোল্লা’ প্রকাশের নিমিত্তে লেখা আহ্বান করা হলে অসংখ্য লেখা আসতে শুরু করে। সম্পাদক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সেরা লেখাগুলো প্রকাশ করা হয়েছে। 

যাদের লেখা স্থান পেয়েছে- সব্যসাচী নজরুল, কবির কাঞ্চন, হাফিজুর রহমান হৃদয়, অনিক মাযহার, মোহাম্মদ অংকন, ফয়জুল হাসান মিসবাহ, শফিক নহোর, মিদহাদ আহমদ, রিয়েল আবদুল্লাহ, সুফিয়ান আহমদ চৌধুরী, আবুল খায়ের, শশধর চন্দ্র রায়, কাজী নাজীম উদ্দিন সুমন, ফখরুল হাসান, রাখেল খন্দকার, শওকত আলী, মো. আরিফ হোসেন, আজম সিদ্দিকী রুমি, মাহবুব হাসান, রমজান আলী রনি, ফাহমিদ ইয়াসমিন, ইউনুস আহমেদ, রবিউল ফিরোজ, মোনোয়ার হোসেন, শ্যামল বণিক অঞ্জন, শচীন্দ্র নাথ গাইন, স্বপন শর্মা, দিপংকার দাশ, জিনিয়াস মাহমুদ, আশরাফ আলী ফকির, মিনহাজ উদ্দিন শরীফ, আবু হানিফ জাকারিয়া, বাউল মজনু, সুজন সাজু, হামিম রায়হান, মুহাম্মদ শহীদুল্লাহ, পথিক ইদ্রিস ও আরণ্য সুজন।

সম্পাদক মোহাম্মদ অংকন বলেন, ‘যে পরিমাণ লেখা এসেছিল, তা প্রকাশ করা সত্যই কষ্টসাধ্য। তাই অনেকের লেখা এ সংখ্যায় প্রকাশ করা সম্ভব হয়নি। তাদের হতাশ না হওয়ার আহ্বান করছি। পরবর্তী সংখ্যা হতে ‘কাঁচাগোল্লা’র পাতা সংখ্যা বাড়ানো হবে। সবাইকে পরবর্তী সংখ্যায় লেখা পাঠানোর আহ্বান করছি।’




ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.