Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


বিপ্লব হোসেন এর দু’টি কবিতা

স্বার্থহীন বৃষ্টি

কোন এক সকালে যাচ্ছিলাম স্কুলে
 সুন্দর ছিলো  আকাশ

হঠাৎ করে আচমকা আকাশে
হলো মেঘলা বাতাশে
বুঝে উঠতে পারিলাম না ..
কি করিব আজ।

একটু সামনে,
দেখতে  পেলাম জায়গা।
তাড়াহুড়া করে নিজের
শরীরটাকে সেখানে দিলাম জায়গা।

দাড়ালাম তবুও পুরনো টিনের,
ফুটো দিয়ে পরছিলো সাদা স্বচ্ছ ফোঁটা।

মেঘলা মেঘলা আকাশ 
হালকা হালকা বাতাস,
মনে করিয়ে দিচ্ছিল 
তার আপন স্বার্থহীনরতার কথা।

তখনই ভেবে নিলাম
স্বার্থহীন বৃষ্টির মত
যাব কাজ, তবেই
তুষ্ট হবে মানব জীবন আমার 
এটাই আমার সবচেয়ে বড় কাজ।


স্বাধীনতা 

এক সাথে,এক তালে
পায়ে পা মিলিয়ে,
এক কন্ঠে, এক দাবিতে
সংগ্রাম করে, 
করেছি যা অর্জন
তার নাম হলো,স্বাধীনতা
অর্জনে স্বাধীনতা 
যাদের ছিল সবচেয়ে বেশি ভূমিকা
আমরা করেছি তাদের অবজ্ঞা।
দিতে পারনি দাম,
তাইতো আজ পরাধীনতার 
শিকলে কাটাচ্ছি দিনকাল
স্বাধীনতার প্রকৃত অর্থ
তখনই হবে অনুভুত,
যখন সবাই এক মনে ভাববে
মানুষের তরে মানুষ আমরা
সকলে মোরা প্রত্যেকের তরে।


ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

1 comment:

Theme images by Jason Morrow. Powered by Blogger.