Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


শরীফ সাথী'র ১৫টি ছড়া কবিতা

শরীফ সাথী
-----------------------
জ্যৈষ্ঠ গরম সয়না

আমের গাছে জ্যামের সাথে
আছে কতেক ময়না
নিরব হয়ে নয়ন চেয়ে
কোন কথা কয়না
সাজা-গোজা খোঁজা হলে
নেইতো পোরে গয়না
মিষ্টি ডেকে গল্প-গুজব
আগের মত হয়না
নাওয়া-খাওয়া গাওয়া বিনে
শরীর যেন বয়না
বুঝতে পারি জীবনটারি
জ্যৈষ্ঠ গরম সয়না।

রোদের ঝায়াল বয়
গ্রীষ্মের দিনে গরম নিয়ে
রোদের ঝায়াল বয় ,
ফাঁকা মাঠের বাঁকা পথে
দুপুরে হয় ভয় ।
ঘামে ভেজা শরীর যেন
কষ্টের কথা কয়,
চারিদিকে চরম গরম
শীতে এমন নয় । 

বৃক্ষ পাতা দোল খায়
গ্রীষ্ম দিনে হঠাৎ এলো
মেঘলা আকাশ শীতল বাতাস,
গরম থেকে স্বস্তি দিতে
যেন সুখের মিষ্টি আভাস ।
এলো মেলো হাওয়ায় যেন
বৃক্ষ পাতা দোল খায় ,
একটু আগের চরম গরম
শুধু ঠান্ডার গোল খায় ।
টাপুর টুপুর ঝরে বৃষ্টি
মাটির আপন কোল পাই,
ব্যাঙ বাজানো ঘেঙর ঘেঙর
ডোবা নালা ঢোল পাই ।

গ্রীষ্মের বৃষ্টি
গ্রীষ্ম দিনে হঠাৎ এলো
বৃষ্টি ভেজা দুপুর,
খন্ড মেঘের মিষ্টি বৃষ্টি
ঝরছে টাপুর টুপুর।
মাটি ভেজে অনায়াসে
ঘাসে সবুজ কণা হাসে
ডোবা-নালা হাওড় বাওড়
ভরছে নদী পুকুর,
গ্রীষ্ম দিনে হঠাৎ এলো
বৃষ্টি ভেজা দুপুর।
দু’চোখ ভরে শুধু চাওয়া
দৌড়াদৌড়ি নাচা গাওয়া
উঠান জুড়ে ঘুরে ঘুরে
চলছে খোকা-খুকুর,
গ্রীষ্ম দিনে হঠাৎ এলো
বৃষ্টি ভেজা দুপুর।
এলোমেলো শীতল হাওয়া
এদিক ওদিক বয়ে যাওয়া
এই গরমে লাগলো ভালো
আবহাওয়াটুকুর,
গ্রীষ্ম দিনে হঠাৎ এলো
বৃষ্টি ভেজা দুপুর।

বৃষ্টি এলো
গরম দিনে বৃষ্টি এলো
অবাক চাওয়ার দৃষ্টি এলো
স্বস্তী এলো মিষ্টি এলো
হীম শীতলের ভেলা নিয়ে
এলো খুশির হাওয়া,
ঘর-বারান্দায় বসে বসে
আনন্দে গান গাওয়া।
এই প্রকৃতির ছবি এঁকে
বন্ধু-বান্ধব সবার ডেকে
মুরুব্বিদের কাছে থেকে
দৈত্য-দানব ভূত-পরীদের
গল্প-গুজব শোনা,
অবাক মনে নিরিখ হয়ে
বৃষ্টি ফোঁটা গোনা।

আকাশ মেঘে ছেয়ে গেছে
আকাশ মেঘে ছেয়ে গেছে
শীতল বাদল ঝরতে
এই জমিনের বুকের ভিতর
ছন্দ তালে পড়তে
সবুজ ঘাসের ভালবেসে
আরো আপন করতে
ফোঁটা ফোঁটা বৃষ্টি পরশ
মায়ার ছায়া গড়তে।

ঘামছে শুধু ঘামছে
গ্রীষ্ম দিনে ভ্যাপসা গরম
ঝাপসা দু’টি চোখ,
পশু-পাখির উড়াউড়ি
দৌড়াদৌড়ি লোক।
প্রখর রোদের ভয়াল ঝায়াল
চারিদিকে নামছে,
চিটি-পিটি গরম যেন
ধরে আছে খামছে।
সর্ব সময় সর্ব শরীর
ঘামছে শুধু ঘামছে,
কর্ম-কাজের ব্যাস্ত জীবন
থামছে শুধু থামছে।

বড্ড লাগে মিষ্টি
গ্রীষ্মের এই গরম দিনের
এক পশলা বৃষ্টি,
বড্ড লাগে মিষ্টি আমার
বড্ড লাগে মিষ্টি।
রিমিঝিমি ছন্দ সাথে
একটু শীতল হাওয়া
দাদুর গল্প শুনতে শুনতে
ছোলা বাদাম খাওয়া
মেঘে মেঘে পুরো আকাশ
দুধে মেখে ছাওয়া
বৃক্ষডালের পাখির বাসায়
পাখিদের গান গাওয়া
কৈশরের দল ভিজে ভিজে
নাইতে নদী যাওয়া
আনন্দ আর উৎস্বাহিত
স্বস্তী জীবন পাওয়া
নয়ন কাড়া এই প্রকৃতি
দেখতে অবাক চাওয়া
মনের ঘরে দারুন স্মৃতির
সুখের বৈঠা বাওয়া
কি অপরুপ সৃষ্টি যেন
কি অপরুপ সৃষ্টি ,
গ্রীষ্মের এই গরম দিনের
এক পশলা বৃষ্টি । 

মেঘ করেছে
আকাশ জুড়ে মেঘ করেছে
মিষ্টি বৃষ্টি ঢেলতে
খাঁ খাঁ মাটির বুকের ভিতর
সুখের ডানা মেলতে
সবুজ শ্যামল শস্য কমল
নিয়ে খেলা খেলতে
গরম দিনের শরম দিয়ে
বড় লজ্জায় ফেলতে।

চাই শুধু চাই বৃষ্টি
গ্রীষ্মকালে গরম ঢালে
থাকে ঝড়ো চাপ,
দূরের গরম শরম কেড়ে
গায়ে মারে ঝাপ।
ভর দুপুরে কড়া রোদের
খা খা ঝায়াল তাপ,
চতুর্দিকে ওঠে শুধু
গরমেরই ভাপ।
ঘাম ঝরানো জন্মানুষের
ঊর্ধ্বে থাকে দৃষ্টি,
পশু-পাখি বৃক্ষ নদী
চাই শুধু চাই বৃষ্টি।

দৃষ্টি মেলে বৃষ্টি এলো
হঠাৎ করে জমানো মেঘ
নীল আকাশের বুক থেকে,
দৃষ্টি মেলে বৃষ্টি এলো
মেঘমালার মুখ থেকে।
টাপুর টুপুর ছন্দতালে
বজ্র আলো নিয়ে সে,
সকাল দুপুর ঝরলো বৃষ্টি
হীম শীতলকে দিয়ে সে।
সতেজ হলো ঘাসের ডগা
ডোবা নালা জল পেলো,
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকতে যেন
হরেক ব্যাঙে দল পেলো।
ঘর-বারান্দায় অনায়াসে
শিশু-কিশোর এলো যে,
আনন্দ আর উৎস্বাসিত
জীবন সবাই পেলো যে।
দাদুর পাশে বসে বসে
ভূত পরীদের গল্পতে,
থামলে দাদু আবার বলো
ভরেনা মন অল্পতে।
দৈত্য-দানব রূপ কাহিনীর
গল্পতে মন ডুব্ ভালো,
বৃষ্টি ভেজা এমন দিনের
এই পরিবেশ খুব ভালো।

খা খা রোদের তাপ
গ্রীষ্মকালে ঘাম ঝরানো
খা খা রোদের তাপ,
পশু-পাখি জন-মানবের
দেয় গরমের ভাপ।
ইচ্ছে করে বৃষ্টি মেখে
সর্ব দিকে দৃষ্টি রেখে
দিই নদীতে ঝাপ,
মনের মত সাঁতার কেটে
গরম যত ফেলি ছেঁটে
করতে মোচন পাপ।

গ্রীষ্মের এই দিনে
মাঠ ঘাট হাট পোড়ে
তীব্র রোদের ঝলকে,
গ্রীষ্মের এই খরা দিনে
গরম ধরে পলকে।
সবুজ পাতার শুকায় মুখ
শ্যামল মাটির ফাটে বুক
তাপদাহে পুড়তে পুড়তে
শীতল হাওয়ার খোঁজে সুখ।
হাস ফাস করে ঘাস
পশু পাখির ঘুম নেই,
ম্যান সবে ধ্যান করে
নাচা গাওয়ার ধূম নেই।
অকাতরে ঘাম ঝরে
হই হই পানি কই,
পিপাসায় গলা ফাটে
চারিদিকে ফোঁটে খই।

একটু যদি ভাবুন
আকাশ জুড়ে মেঘের ভেলা
বৃষ্টি নামে টাপুর টুপ,
নদীর জলে তরুণ দলে
উল্লাস করে ঝাপুর ঝুপ।
শীতল বায়ু ঝাপ্টা দিয়ে
দিগি¦দিকে ছোটে ওই,
জলের ছোঁয়ায় মুগ্ধ হয়ে
হরেক পুষ্প ফোঁটে ওই।
প্রকৃতির এই মায়া দৃশ্য
দেখতে লাগে দারুন!
দু’চোখ মেলে দেখে দেখে
একটু যদি ভাবুন।

বাদল হাওয়া
আকাশ জুড়ে মেঘের ভেলা
খেলা খেলে ভর দুপুর,
হুড়–ম দুড়–ম বজ্র ডেকে
বৃষ্টি ঝরে ঝর টুপুর।
খাঁ খাঁ মাটির বুক ভেজে,
সবুজ ঘাসের মুখ ভেজে।
বৃষ্টি দিনে.....
জানলা ধরে খোকাখুকু
মিষ্টি হেসে গান ধরে,
মেজেই বসে দাদা-দাদি
বুকড়া মুখে পান ভরে।
মেঘলা দিনের বৃষ্টি হাওয়া,
সব নয়নের দৃষ্টি চাওয়া।
বৃষ্টি দিনে...
মিষ্টি করে গল্প বলে
আসর জমে সব ঘরে,
গ্রাম বাংলার ঐতিহ্যরূপ
দেখে সবার মন ভরে।
Image may contain: 1 person
শরীফ সাথী


ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.