Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


রথযাত্রা এবার শুরু- চিত্তরঞ্জন সাহা চিতু

রথযাত্রা এবার শুরু
চিত্তরঞ্জন সাহা চিতু

রথযাত্রা চলছে ছুটে
মনের রাস্তা দিয়ে,
টানবে দড়ি হুড়োহুড়ি
প্রবল ইচ্ছা নিয়ে।

বৃন্দাবনের রাস্তা যেন
লক্ষ লোকের ঢল,
কৃঞ্চ নামে সবাই পা্গল
উত্তাল চঞ্চল।

নেই ভেদাভেদ গরীব ধনী
কিংবা ছোট বড়,
পূন্যি পেতে রথের দড়ি
এসো সবাই ধরো।

শান্তি ঝড়ে বইবে ধবনি
হরে কৃঞ্চ হরে,
সনাতনের এই সিঁড়িটা
অাসুক ঘরে ঘরে।

[বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ]

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.