বৌয়ের ডরে
বৌয়ের ডরে
কাজী নাজিম উদ্দিন সুমন
-----------------------------
খুব দেখিছি তেজি নেতা
মঞ্চ ভীষণ কাঁপায়
তিড়িংবিড়িং লাফায়
ঝাঁপায় বিষম চাপায়।
মঞ্চ ভীষণ কাঁপায়
তিড়িংবিড়িং লাফায়
ঝাঁপায় বিষম চাপায়।
বৌয়ের ডরে ঘরের কোণে
ঠিকই তিনি হাঁপায়
ভেতর ভেতর ফাঁপায়
হাঁটুদুখান কাঁপায়।
ঠিকই তিনি হাঁপায়
ভেতর ভেতর ফাঁপায়
হাঁটুদুখান কাঁপায়।
হার্ট সেখানে খুবই দুর্বল
প্রেসার ঘন মাপায়
ভাগ্যটাকে শাপায়
বুক চাপড়িয়ে দাপায়!
প্রেসার ঘন মাপায়
ভাগ্যটাকে শাপায়
বুক চাপড়িয়ে দাপায়!
মনে থাকা কষ্টগুলো
গোপন খাতায় ছাপায়
বৌয়ে যখন ঘাপায়
ব্যথা সারায় নাপায়।
কিংবা কাছে যা পায়।
গোপন খাতায় ছাপায়
বৌয়ে যখন ঘাপায়
ব্যথা সারায় নাপায়।
কিংবা কাছে যা পায়।
![]() |
| কাজী নাজিম উদ্দিন সুমন |
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়-
kachagollamagzine@gmail.com

No comments