Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


লটারি

লটারি 
মজনু মিয়া
---------------------------
মর্জিনার বাপ কাজ করে তার প্রভুর বাড়ি
হঠাৎ একদিন কিনতে চাইলো সে লটারি;
কারণ হলো মেয়ের জামাই মেয়ে ফেলে
চলে গেছে টাকা পয়সার অবহেলে!

অনেক কান্না করছিলো তার মর্জিনা মা
অনুরোধ আবদার তার জানাই আর মানলো না!
সেই দুঃখে তাই বাপ মেয়েটা কাজের প্রতি
মনোযোগি হলো বেশি দিয়ে গতি।

প্রভু একদিন টিকিট মিলায় মর্জিনার বাপ
পেলো টিকিট টাকা হলো লাখে আর লাখ!
মর্জিনা আর তারই বাপে হলো কোটি পতি
এবার এলো ফিরে পেতে মেয়ের পতি।

টাকা হলো বড় লোকের ব্যাপার এখন
জামাইকে তাই করতে হবে একটু শাসন।
যাতে ভালো হয় সব লোভি জামাই খানি 
জীবন ভরে মর্জিনার নয় চোখের পানি।
 
 Image result for লটারি
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.