Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

এই ইট পাথরের শহরে
                                                         ফাইয়াজ ইসলাম ফাহিম

এই ইট পাথরের শহরে কিছু নেই,
যেদিকে তাকাই মহা তমিস্রায় আচ্ছাদিত!
কোকিলের কুহুকুহু ডাক নেই
আকা- বাঁকা পথ নেই
কলকারখানার কর্কশ গানে
দেহে রুষ্টতা আনে?
এই ইট পাথরের শহরের কিছু নেই
যা আছে সব মেকী
প্রকৃতির রুপ দেখিনা আবর্জনার স্তূপ দেখি!
এই ইট পাথরের শহরের কিছু নেই
মনের ঢঙ নেই ভালবাসার রঙ নেই
এই খানে হয় ভালবাসা নিয়ে হয় লুতুপুতু খেলা
কখনো রাতের আধারে
ঝোপ- ঝাড়ে বসে অঙ্গ রসের  মেলা
এই ইট পাথরের শহরে কিছু নেই
নেই! নেই! নেই!
কিছু নেই এই ইট পাথরের শহরে?
 Image result for এই ইট পাথরের শহরে
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.