Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


স্বাধীনতা দিবসের নাটক ‘স্বদেশ প্রেম’



কাঁচাগোল্লা প্রতিবেদক, ঢাকা: নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের নাটক ‘স্বদেশ প্রেম’। তরুণ নাঠ্যকার মস্তোফা জামাল জানী’র রচনায় ও রাজ কামাল এর পরিচালনায় নাটকটি পূবাইলের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের অভিনয় শিল্পীরা হলেন, তারেকুজ্জামান তপন, তমাল আহমেদ, ইমরান হাসু, জেরিন ইসলাম, শুভ খান, প্রফেসর শাহ আলম, মিঠু কবির, আলাউদ্দিন, টুম্পা, স্বপ্না, নূপুরসহ আরো অনেকে। উল্লেখ্য যে নাটকটি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। ‘স্বদেশ প্রেম’ নাটক সম্পর্কে নাঠ্যকার মস্তোফা জামাল জানী বলেন, ‘দেশের প্রতি ভালোবাসার টানেই এই নাটকটি লেখা হয়েছে। আশা করি গল্পটি সবার কাছেই ভালো লাগবে।’ পরিচালক রাজ কামাল বলেন, ‘এই গল্পটি একটি চমৎকার গল্প। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অনেক পরিশ্রম দিয়ে চেষ্টা করেছি কাজটা যাতে ভালো হয়। আশা করি সবার কাছে ভালো লাগবে।’


ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.