Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবির কাঞ্চন'র ছড়া


প্রশ্ন আউট
                             কবির কাঞ্চন

পরীক্ষা আসিলে আবার
জাগে কেন ভয়
প্রশ্নফাঁসের বিষয়টা কেন্
মনে উদয় হয়?

শিক্ষা জাতির মেরুদণ্ড
সর্বজনে কয়
তবে কেন বারেবারে
প্রশ্ন আউট হয়?

প্রশ্নফাঁসে জ্ঞান যে ফেঁসে
জাতির হবে লয়
উন্নতিতে পড়বে বাঁধা
বিশ্ব জগতময়।

প্রশ্নের পিছে ছুটিলে হয়
সময় অপচয়
সুশিক্ষায় গড়িলে জীবন
দেশের হবে জয়।
 Image result for প্রশ্ন আউট
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.