Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


রমজান আলী রনি' র ছড়া

 বই মেলা
                                     রমজান আলী রনি

রঙ-বেরঙের প্রলেপ দিয়ে
বইমেলা যে সাঁজে
হাজার প্রকার বইয়ের মেলা
ছড়া,গল্পের মাঝে।

নতুন-নতুন বইয়ের ঘ্রাণে
মুখরিত ধরা
খোকা-খুকী বই নিয়ে আজ
পড়ছে মজার ছড়া।

কতো জায়গার কতো মানুষ
আসছে দলে-দলে
লেখক-পাঠক বন্ধু হয়ে
একই ছায়া তলে।

দেখতে লাগে ভীষণ ভালো
জ্ঞানের মেলার ঢেউ
আর থেকোনা বদ্ধ ঘরে
চুপটি করে কেউ?

Image result for বই মেলা

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.