মোহাম্মদ অংকন এর কবিতা
কয়েদি
মোহাম্মদ অংকন
আমি দেড় যুগ অবধি বন্দী চার দেওয়ালে
পাইনি খাবার ঠিকমত সকাল দুপুর বিকালে,
বাহির হতে শুনি হট্টগোল, হর্ণ, লোকের শব্দ
আর আমার ভেতরটা হাহাকার, অতিশয় নিস্তব্দ।
ছোট্ট ঘর। নেই জানালা, বন্ধ দরজা, একটা প্রদীপ জ্বলে
দিন বুঝি না, রাত বুঝি না, ঘড়ির কাটা চলে,
মশা যখন গান ধরে, ভাবি তিমির বুঝি এলো
জল মুছে চোখকে বলি, এবার একটু চোখ মেলো।
ঘুম আসে না ক্ষুধার রাজ্যে, প্রলাপ বকি রোষানালে
একটু পরেই ঢং ঢং ঘন্টা বাজে, কয়েদিরা উঠো সকলে।
আমি তো ঘুমাই নি। জেগে আছি বহুকাল ধরে
যেদিন ঘুমাবো, যুগ যুগের ঘুম নেব পেড়ে।
একটা রুটি, এক বাটী ঢাল দু'মুটো ভাত
তিন বেলা পেরুতেই মনে হয় দশ দিন দশ রাত।
গোসলের পানিতে ধোয়া ওঠে। প্রসাবের দারুণ গন্ধ
চুলে চুলে মাথা ঢেকে গেছে, দাড়িগোফে চোখমুখ অন্ধ,
নিজেকে দেখিনা। বীভৎস চেহারায় যদি ভয় ধরে
পরবর্তী যুগগুলো পার করব হেন কি করে।
দেওয়ালটা ফ্যাকাসে হয়ে গেছে, শ্যাওলা ধরেছে নিচে
ছাড়পোকা উইপোকাকে দিয়েছে দেওয়ালখানা বেঁচে,
আমি দেওয়াল পাহারায় আছি। তবে ভেঙ্গে যেন না পড়ে
আমি গেলে নতুন কেউ আসবে এই ঘরে।
যেদিন আমি মুক্তি পাব, জেলখানা থেকে দেবে ছাড়পত্র
বিশ্ববাসীকে বলব, আমি জন্ম নিলাম সবে মাত্র।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়-
kachagollamagzine@gmail.com
No comments