Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবির কাঞ্চন'র একগুচ্ছ সমকালীন ছড়া

কবির কাঞ্চন
আজকের দিনে

আমাদের দেশে একি
অনিয়মে সব দেখি
আজকের দিনে
অনিয়মে চিনে।

ছড়া নাকি ছাপেনা
মানে নাকি মাপেনা
আজকের দিনে
নিতে হয় যে কিনে।

বই-ই কিনে পড়েনা
মেধাবলে চড়েনা
আজকের দিনে
পরিচয়েই চিনে।

পদকের ছড়াছড়ি
চারদিকে দরাদরি
আজকের দিনে
নিতে হয় যে কিনে।

মানবতা নেই আজ
সহজে হয়না কাজ
আজকের দিনে
তোষামোদি বিনে।

ভুলে ভুলে যায় বেলা
মানবতায় নয় হেলা
আজকের দিনে
ভালোবসার ঋণে।
Image result for আজকের দিনে

মাস্টার আর ডাক্তার

ডাক্তার সেবা দিলে অফিসের বাইরে
কোন আপত্তি নাইরে
মাস্টার সেবা দিলে ক্লাসের বাইরে
বিপত্তি খুব ভাইরে!

ডাক্তারে গড়ে না কোনকালে মাস্টার
ডাক্তার টাকাকড়ি চাইরে
মাস্টারে গড়ে দেয় শতশত ডাক্তার
মাস শেষে সামান্য পায়রে!

আইন করে ফাইন ধরে শিক্ষা হয় না
শিক্ষকের মান দিতে আয়রে
শিক্ষকের মান বিনে শিক্ষায় উন্নতি
তবে কোথা গেলে পাইরে!
Image result for মাস্টার আর ডাক্তার


মানুষ

জ্ঞানীজনে শুধু দেয়
মূর্খগণে চেয়ে নেয়।

পাপীরা পাপে মাতে
গুণীরা জাগে রাতে।

দুষ্টুরা মেধাবী হয়
বোকারা অভাবে রয়।

লায় দিলে মাথায় উঠে
নাই নাই রবে দুখ জুটে।

ভালবাসায় আসে সুখ
অপার সুখে ভরে বুক।

মানুষ যদি মানুষ হয়
অশুভ সব দূরে রয়।
Image result for মানুষ


সু-আচার চাই

আবুল মিয়া ফর্দ নিয়া
ভাবুক মনে হাঁটে
পুরবে কী আজ বাজারথলে
অসময় যে কাটে!

আয়-রোজগার ঠিক আগের মতন
মুখ বেড়েছে ঘরে
উর্ধ্বগতির এইবাজারে
টিকবে কেমন করে!

আবুল মিয়ার মতন এমন
লোকের অভাব নাই
নাভিশ্বাসের মূল্য কমে
ন্যায্যমূল্য চাই।

চাল ডাল তেল আর মসলার দামে
লেগেছে আগুন
শাক-সবজির দাম দ্বিগুণ বলে
ফিরছে না ফাগুন।

মরিচের ঝাঁঝ বেড়েই চলছে
পিঁয়াজেরও তাই
নিত্যদিনে এসব বিনে
কেমনে বাঁচা যায়!

ফলের নামে খাচ্ছি যে বিষ
আয়ু করে ক্ষয়
মিছে লাভের ফন্দি করি
নেই মরণের ভয়!

পরের তরে খুঁড়া খাদে
নিজেই আবার পড়ি
সুখ হারিয়ে টাকার পিছে
পাপের পাহাড় গড়ি।

ধর্মপথে পা বাড়িয়ে
চাই না অনাচার
মানবতায় আগ বাড়িয়ে
চাই যে সু-আচার।
Image result for সু-আচার চাই

কাজের মানুষ

কাজের মানুষ কাজ না করলে
আস্তে শরীর বসে যায়
সারাবেলা অস্থির লাগে
কোথাও যেন শান্তি নাই।

কর্মবিমুখ পায় না আবার
কাজের মাঝে কোন বল
কাজের মাঝে পড়ে গেলে
নেমে আসে চোখে জল।

কাজ করে যে সময় মতো
পায় জীবনের গতি
কাজ না করলে অলসতায়
বয়ে আনে ক্ষতি।

চাও যদি ভাই সফল হতে
নেমে পড়ো কাজে
ছন্দে জীবন পূর্ণ করো
এক জীবনের মাঝে।

Image result for কাজের মানুষ

সুপথ-কুপথ

সুজনে সুজন চিনে
কুজনে কুজন
পাপ বাড়ে পাপীর সনে
কুক্ষণে কুমন।

সুপথে সুফল আসে
থাকে না তো ছল
কুপথে ভরা থাকে
দুঃখ আর বিফল।

কুপথে মাড়াস নারে
হারাস না স্বপন
সুপথে পাবিরে মন
ছন্দ আজীবন।

Image result for সুপথ-কুপথ

চারিদিকে হৈচৈ

বাড়ছে চালের দাম
দীনহীন ঐ দিনমজুরে
পাচ্ছে না তো কাম।

চলছে ফাঁকাফাঁকি
গোড়ায় পচন ধরে করে
মিছে মাখামাখি।

বাড়ছে দ্রব্যমূল্য
অমানুষে ফন্দি করে
নাভিঃশ্বাসের তুল্য।

হচ্ছে অনিয়ম
কোর্টকাচারি ঘুরে মরে
রিক্ত নিঃস্বের দম।

হচ্ছে নতুন আইন
পড়ালে কোচিং প্রাইভেট
দিতে হবে ফাইন।

আজব নীতি হয়
যে যার মতো নিয়ম গড়ে
চলছে যে হৈচৈ।

Image result for বাড়ছে চালের দাম



ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.