Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবির কাঞ্চন'র অণুগল্প

                                                                          ফাঁদ
                                                                                  কবির কাঞ্চন

         হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আন্ডালিংকের হেড অফিস থেকে বলছি। আপনি কি মিস্টার সুজন মিয়া?
সুজন মিয়ার মোবাইলে ওপার থেকে কল আসে।
সুজন মিয়া অপ্রস্তুত গলায় বলল,
- জ্বি, আমিই সুজন মিয়া।
- ধন্যবাদ, জনাব। আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি, গতকালের লটারি বিজয়ী সাতজনের মধ্যে আপনিও একজন।
- কিসের লটারি? ঠিক বুঝতে পারলাম না।
- আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আন্ডালিংকের সর্বশেষ বিশেষ অপার "এক কলে লাখপতি" সপ্তাহব্যাপী চলছে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিটিভির পর্দায় আড়ম্বর আয়োজনে আন্ডালিংকের সীম ব্যবহারকারীদের নাম্বারের লটারির ড্র অনুষ্ঠিত হয়। সেখানে গতকালের সাতজন সৌভাগ্যবানের মধ্যে আপনিও একজন। আপনাকে আন্ডালিংকের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। সেই সাথে আমরা আপনাকে পুরস্কার হিসেবে ৭ লক্ষ টাকা প্রদান করব। এখন বলুন, আপনি কিভাবে এই পুরস্কারের অর্থ নিতে চান?
- আমি তো সিস্টেম জানি না।
- কোন সমস্যা নেই। এই অর্থ আমরা দুইভাবে দিয়ে থাকি। আপনি চাইলে সরাসরি আমাদের হেড অফিসে এসে সংগ্রহ করতে পারেন। অথবা ঘরে বসে মোবাইলেও পেতে পারেন। এখন আপনিই সিদ্ধান্ত নিন কীভাবে নেবেন।
- আমি মোবাইলে পেতে চাই।
- ঠিক আছে। আপনাকে আবার কষ্ট করে আসতে হবে না। তবে এই টাকা পাঠানোর আগে আপনাকে প্রতিযোগিতার একটি শর্ত পূরণ করতে হবে। অন্যথায় এই পুরস্কার বাতিল বলে গণ্য হবে।
- কী শর্ত?
- শর্ত হলো এই পুরস্কারের অর্থ পাওয়ার আগে আপনাকে একটি মোবাইল নাম্বার দেয়া হবে। আপনি সেই নাম্বারে ৫০০০ টাকা বিকাশ করবেন। তারপর সাথে সাথে ফিরতি ম্যাসেজে আপনার একাউন্টে জমা হবে ৭ লক্ষ টাকা। তবে সাবধান আপনার একাউন্টে সাত লাখ জমা হবার আগে এ বিষয়টি নিয়ে কারো সাথে কোনমতে শেয়ার করবেন না। শেয়ার করলে আপনার পুরস্কৃত টাকা জালিয়াতি করে অন্যে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, ৫০০০ টাকা জমা দিয়ে নিবন্ধিত হবার জন্য আপনার হাতে আর সময় আছে মাত্র ৩০ মিনিট।
এই কথা বলে আগন্তুক মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
সুজন মিয়া বেশ চিন্তিত হয়ে পড়েন। তার মধ্যে লোভ কাজ করে। সে দ্রুত বাসায় ফিরে বৌ'র কাছ থেকে তার কানের সোনা চেয়ে নেয়। এরপর সোনা বন্দক রেখে আগন্তুকের দেয়া মোবাইল নম্বরে ৫০০০ টাকা বিকাশ করে সে। বিকাশে টাকা পাঠানোর পর প্রায় আধ ঘন্টা সময় পার হলো। কিন্তু ফিরতি কোন কল আসছে না। সময় যতোই গড়াচ্ছে সুজন মিয়ার টেনশনের পাল্লা ততো ভারী হচ্ছে। এভাবে প্রায় একঘন্টা সময় অতিবাহিত হলো। ওদিকের কোন সাড়াশব্দ না পেয়ে চিন্তিত মনে আবার কল করে সে। মোবাইলটা কানের কাছে ধরতেই ওপার থেকে মেয়েলী কন্ঠে ভেসে আসে, "দুঃখিত, এ মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।"
Image result for ফাঁদ

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.