Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


রমজান আলী রনি' র ছড়া

 ছন্দপতন
                                            রমজান আলী রনি

জীবনের নীল লাভা বৃত্তে
সুখের ছন্দপতন
চোখের রেখায় কালো দাগ
নেই সেই আদর যতন।

ভালোবাসি বলবে কেউ?
মিথ্যে কথা;বন্ধু
একা-একা নিভৃতে মন
কেঁদে হয় এক সিন্ধু।

মনের মাঝে কথা কাঁদে
তৃষ্ণার মতো করে
পাহাড় থেকে বৃষ্টি ঝরে
একটু একটু করে।

ছন্দপতন হবেই বলেই
এতো শতো আয়োজন
সুখের দুয়ার তোমার জন্য
আমার নেইতো প্রয়োজন।

Image result for ছন্দপতন

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.