Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবির কাঞ্চন'র রম্যছড়া

 যোগ্য নেতা
                                   কবির কাঞ্চন

আমরা যারা আমজনতা
ঠকেছি বারেবার
যোগ্য ভেবে দিচ্ছি মালা
অযোগ্যে-ই আবার।

ভোটের সময় সবার মুখে
মধুর বাণী ঝরে
প্রতিশ্রুতির সেই মিছিলে
জনতার মন ভরে।

নেতার দেয়া কথামালায়
স্বদেশ স্বপ্ন দেখে
যোগ্য নেতায় ভোট দিতে চাই
ভরসাটুকু রেখে।
Image result for যোগ্য নেতা

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.