এম.এম.এইচ. সুমন'র কবিতা
বড্ড একলা
এম.এম.এইচ. সুমন
সাড়ে চারটা মাস পার হয়ে যাচ্ছে,
যাই নাকো বাড়ি, চুপসে রাখি ইচ্ছে!
আমি পাষাণ নির্দয় কিংবা কঠিন আরো,
আমার মন নেইকো এটাও ভাবতে পারো।
কারো কথায় আমার কিছু না আসে,
আমার আমি, তাই আমাতে আমি ভাসে।
রমজানে বাড়ি যাবো থাকি যদি বাঁচি,
আমার মনের কথা কাউকে না যাচি।
ভালো আছে মাগো তোমার বড় ছেলে,
হ্যাঁ অনেক ভালো আছে তোমাদের ফেলে।
কাঁদছি যেনো, জল জমেছে দুটি নয়নে,
ধুর আমি মনহীন, আছি শূন্য গগণে।
ভালো থাকুক মা-বাবা ও পরিবারের সবাই,
আমি যেনো নিজেকে নিজে করেছি জবাই।
ভালো আছি তবুও আমার আকাশ মেঘলা,
নিঃসঙ্গতার চেয়েও আমি বড্ড বেশি একলা।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়-
kachagollamagzine@gmail.com
No comments