মোহাম্মদ অংকন এর ছড়া
পোষাক দান
মোহাম্মদ অংকন
_____________
একটি শিশু ভীষণ শীতে
থরথরাথর কাঁপছে;
ঐ শিশুটির কাঁপন দেখে
আরেক শিশু ভাবছে।
ভাবছে শিশু আপন মনে
আমার আছে মা,
যখন যেমন চাইছি আমি
পাচ্ছি যে সব তা।
এমন শীতে পড়ছি আমি
তিন চারটে পোষাক;
এতগুলোর মধ্যে থেকে
একটি দেওয়া যাক।
ও শিশু ভাই শুনছো কি?
এই দিকে তাকাও,
আমার দেওয়া পোষাকটি
পড়তে নিয়ে যাও।
![]() |
| মোহাম্মদ অংকন |
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়-
kachagollamagzine@gmail.com

No comments