Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


মোঃ মহসিন আলীর কবিতা

 শীতের সকাল
মোঃ মহসিন আলী
_____________________

শীতের সকালে দিগন্তের পার বেয়ে
গাছপালার উপর কুয়াশার চাদর উপস্হিত,
ক্রমে , ক্রমে এগিয়ে চলেছে দিন
পৌষ পেরিয়ে মাঘের প্রচন্ড শীত । 

প্রচন্ড প্রতাপশালী সূর্যটা আজ অসহায়
কুয়াশার ভারি আবরণে পড়েছে ঢাকি,
কিছু সময় পর পর বেদনাময়ি সূর্যটা
লজ্জারাঙ্গা রুপে পূর্ব দিগন্তে দিচ্ছে উকি ।

সূর্যের সোনাঝড়া এক চিলতে রোদ
শীতার্ত শরীরে দুর্লভ মনে হয় ,
খেজুরের রস আর সাদা ভাপাপিঠে
সবার কাছেই মজাদার এই সময় ।

গরম পিঠা থেকে যখন ধোয়ার মতো
কুয়াশা রঙ্গিন ভাপ বের হতে থাকে ,
পেটের ক্ষুদার চেয়ে মনের ক্ষুধা বাড়ে
তখন সবারই শীতার্ত চোখে ।

অগ্রহায়নের আর্শিবাদে ধনী দরিদ্র
সবার ঘরেই মজুদ টাটকা খাবার ,
অভাবের কষ্ট থাকেনা এই সময়
সত্যিই শীতের সকাল খুবই মজাদার ।
 
মোঃ মহসিন আলী
 


ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.