মজনু মিয়া'র ছড়া
পুলিশ
মজনু মিয়া
_______________
দেখিস যদি পুলিশ
আমার কথা বলিস
খুন ধর্ষণ গুম,
কিছুতেই যে যায় না রুখা
চলছে হর ধোম!
এই কামনা করি
জনম জনম ভরি
এমন না হয়,
যন্ত্রণা আর দুর্ভোগে লোক
পুলিশ পায় ভয়!
যেথায় আছে কড়ি
সেথায় ধরাদরি
এ হোক বন্ধ,
কোনো ক্রমেই যেনো পুলিশ
না হয় অন্ধ!
___________________________
মজনু মিয়া
মির্জাপুর, টাংগাইল।
০১৭২৬০৩৯৮৭০
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments