Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


জামাল হোসাইন'র ছড়া

পথশিশু
জামাল হোসাইন
________________

পথের ধারে রাত্রি নামে
পথের ধারেই ঘুম
হিমশীতলা রাতের বুকে
পায়না খুঁজে উম।

নাইযে গায়ে গরম কাপড়
নাইযে বালিশ কাঁথা
শীতের রাতে হয়না যে এক
চোখের দুইটি পাতা।

আষাঢ় মাসে বৃষ্টি কাঁদায়
মাঘে কাঁদায় শীতে
রাতের তারা হয়যে সাথী
তাদের করুণ গীতে।

পথ শিশুদের কাতরধ্বনি
শুনবে কি কেউ ভবে
শুনলে এসো দাড়াই গিয়ে
ওদের পাশে সবে।

কুয়াকাটা।
জামাল হোসাইন
 


ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.