মোহাম্মদ শামশুদ্দীন হেলাল'র ছড়া
শীতের সকাল
মোহাম্মদ শামশুদ্দীন হেলাল
_______________
মোহাম্মদ শামশুদ্দীন হেলাল
_______________
সকালবেলা রোদ পোহাতে
সূর্য খুঁজে যাই,
হিম কুয়াশার আচ্ছাদনে
সূর্যের দেখা নাই।
শিশিরভেজা সকালবেলা
কনকনে এক শীত,
কাঁপন গায়ে জোয়ান বুড়ো
গাই যে শীতের গীত।
চাদর গায়ে জবুথবু
আগুন পোহায় কেউ
ঘাসের বুকে শিশিরফোঁটা
হিমেল হাওয়ার ঢেউ।
খেজুররসে ভাপাপিঠা
খেতে দারুণ লাগে,
সোনারোদের মিষ্টি ছোঁয়া
খুশির আবেশ জাগে।
সূর্যালোকের উষ্ণ ছোঁয়ায়
কুয়াশা যাই ফিরে,
প্রকৃতিতে সজীবতা
আসে ধীরে ধীরে।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments