রম্য ছড়া
আজব কান্ড
মাহমুদ পারভেজ
__________
মরা গরু খাচ্ছে সবাই
জানেন তাহা কয়জনে?
খাচ্ছি যেটা হয়না জবাই
মরছি আহা পয়জনে!
শেয়াল খাচ্ছি খাসি ভেবে
কুকুর খাচ্ছি কি ভাইবা?
জড়িতরা দইটা দেবে
ওদের নাকের ঘি খাইবা।
তবুওতো ভেজাল জিনিষ
আমগো চোখে পড়বেনা
ভালো মানুষ হবে ফিনিশ
খারাপ লোকে মরবেনা।
![]() |
| মাহমুদ পারভেজ |

No comments