Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


শরীফ সাথী'র কবিতা

বাংলাদেশের শীতের ছবি
                           শরীফ সাথী
_____________

চির-সবুজ বাংলাদেশের শীতের দিনের ছবি,
বলছি আমি উজাড় করে ছন্দ সুরে সবই।
দিবারাতি বলে আমায় শোন্রে কথা কবি,
সব ছবিরই মাঝে আছে সবুজ-শ্যামল ছবি।
শীতের দিনে শিশির পড়ে বাংলাদেশের বুকে,
রোদ্রু-ছায়া খেলা করে সবুজ মায়া মুখে।
মন খারাপ হয় ঠান্ডা বায়ুর হাঁড় কাঁপানো দুখে,
রোদের আলোর ছোঁয়া পেলে দিন কেটে যায় সুখে।
পূব গগনে সূর্য মামা যেই সকালে ওঠে,
তাই না দেখে দেশের কৃষক মাঠের দিকে ছোটে।
কৃষান বধু কুলোয় ঝেড়ে আলোতে চাল খোঁটে,
পাড়া পড়শি ঢেঁকি দিয়ে চালের আটা কোটে।
পিঠা পুলি হলে ঘরে হাসি ঝরে ঠোঁটে,
সুবাস দিতে পুষ্পরাজি থোকায় থোকায় ফোঁটে।
গাছের ডালের ছোট্ট বাসায় চুপটি পাখি থাকে,
বুকের মাঝে ছানাগুলো পালক দিয়ে ঢাকে।
রাত-দুপুরে দূরের বনে শিয়ালের দল হাঁকে,
পাড়া গাঁয়ের পথে পথে কুকুর ছানা ডাকে।
চাদর মুড়ি দিয়ে বুড়ি ধন্য করে গাঁ কে,
আদর পেতে দুষ্টু খুকু জড়ায় ধরে মা কে।
সকাল-বিকাল ডেকে ঝাঁকে মাতাল করে কাঁকে,
শীতের হাওয়া বয়ে চলে নদী তীরের বাঁকে।
শস্য ক্ষেতে হলুদ ফুলে সবুজ পাতার ফাঁকে,
রঙে রঙে রাঙিয়ে মাঠ উতাল করে রাখে।
মৌমাছি দল মধু নিয়ে ফিরে আসে চাঁকে,
হীম শীতলে জেঁকে বসে কখন যাকে তাঁকে।
যখন তখন ঠান্ডা লেগে সর্দ্দি আসে নাকে,
হরেক রঙের শীত-পিরিতের নয়ন ছবি আঁকে।
দিনের আলো দিয়ে রবি কখন যে কোন পাশে,
ঘুরে ফিরে চলে শুধু পৌষ-মাঘের এই মাসে।
গাঁয়ের কোলে গোলে বসে লোকের দলে আসে,
আগুন জ্বেলে তাপ পোহাতে সবাই ভালবাসে।
ঘরের কোণে বুড়াবুড়ি খকর খকর কাশে,
শীত মাড়িয়ে চাষির দলে মন দিয়েছে চাষে।
মাঠের পরে থরে থরে সবুজ শ্যামল ঘাসে,
মিষ্টি পরশ দিয়ে যেন শিশির কণা হাসে।
ঘোমট বাঁধা ছোট্ট বেলা ফুরোয় অনায়াসে,              
শীতের দিনের প্রকৃতিতে সবুজ ছায়া ভাসে।
বাবুরা সব গরম কাপড় খুশী হয় গো পেয়ে,
গরীব দুখী টোকাই যারা থাকে কম্বল চেয়ে।
বুকের মাঝের কষ্টগুলো ঝরে দু'চোখ বেয়ে,
শিশির ভেজা জীবন যেন কুয়াশাতে ছেঁয়ে।
শীতে জীবন কষ্ট যাদের দিন আনা দিন খেয়ে,
মুখে করুণ সুরে তাদের কন্ঠ ওঠে গেয়ে।
বেশী বেশী সবজী ফলা শীত ঋতুটা জানে,
কেমন করে আসবে টাকা বলতে কথা কানে?
হাট-বাজারে ভরে ওঠে মূখর কলতানে,
হরেক চাষী নানান রঙের সবজী নিয়ে আনে।
বেগুন কলা ঝিঙে মুলা আলু গাজর ঘ্রাণে,
হরেক কপি চুপিচুপি দেয় যে দোলা প্রাণে।
পুঁই পালনে ছড়াছড়ি দু'চোখ শুধু টানে,
ছিম পটলে ধেঢ়স লাউয়ে গড়াগড়ি বানে।
নিত্য নতুন সবজী ছেঁয়ে কৃষকের উঠানে,
শীতের দিনে দিচ্ছে ঝলক দু'চোখে সমানে।
চাষীর ঠোঁটে হাসি ভরে মুখে ঝরে গানে,
শহর ছেড়ে গাঁয়ে ফিরে চাইছে বাড়ি পানে।
দ্যাখে বধু ঢেঁকি দিয়ে হেঁসেলে ধান ভানে,
শীতের দিনে দেশের ছবি ফোঁটে যে সব খানে।
পীচের রাস্তার বাঁকে বাঁকে গাড়ির আলো জ্বলে,
শহর মূখী যেতে গাড়ি ধীরে ধীরে চলে।
কৈশরের দল খেলার মাঠে ব্যায়াম করে দলে,
হাতে চেপে পা উঁচিয়ে নানান রকম ছলে।
দুষ্টুমীর দল সুযোগ খুঁজে কে কারে কান মলে,
পাঁচ আঙ্গুলের ঘোরা ফিরা যে যারে কৌশলে।
সকাল-সন্ধা চায়ের দোকান শতেক মানুষ ঢলে,
গরম চা'য়ে মুখ চুবিয়ে ছন্দে কথা বলে।
বাংলাদেশে ভালবেসে স্বর্ন ফসল ফলে,
শীত ছবিতে বিচিত্রময় ফুঁটে অনর্গলে।
সবুজ বনের ছায়া কেমন নতুনত্ব গড়ে,
বাংলাদেশের শীতের ছবি দেখতে নয়ন পড়ে।
ভর-দুপুরে পশু-পাখি সবুজ বনে চরে,
মমতাময় দৃশ্য শুধু বঙ্গ জুড়ে ঝরে।
চাঁদের আলোয় চাদর মুড়ি দিয়ে মিষ্টি স্বরে,
রূপ কথারই গল্প চলে পাড়া গাঁয়ের ঘরে।
শীতল বাতাস চারিদিকে ঢেউয়ে খেলা করে,
রূপের ছোঁয়া দেখে দেখে দু'চোখ শুধু ভরে।
চির-সবুজ বংলাদেশের শীতের দিনের ছবি,
বলছি আমি উজাড় করে ছন্দ সুরে সবই।


Image result for বাংলাদেশের শীতের ছবি



শরীফ সাথী
গীতিকার : বাংলাদেশ বেতার।
বসবাস: সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১।
বাংলাদেশ। মোবা: ০১৭২৪৯৪৮২৫৯।

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.