শরীফ সাথী'র ৩টি ছড়া
শরীফ সাথী
নদী তীরের গাছে
শীতের দিনের সকাল বেলা
মমতার আনন্দ
রোদের ঢেউয়ে কিচির মিচির
হরেক পাখির ছন্দ
পাখি দলের পেখম মেলে
এলোমেলো রাখা
এদিক ওদিক হেসে খেলে
মিষ্টি চেয়ে থাকা
নেইতো ওদের একেবারে
কোনো রকম দ্বন্ধ
এরুপ দৃশ্য আমার চোখে
লাগেনাতো মন্দ!
আমার গাঁয়ের নদী তীরের
সারি সারি গাছে
এমন মায়া শোভা নিয়ে
ছবি হয়ে আছে ।
ফড়িংয়ের দল
আমার গাঁয়র মাঠের সবুজ বনে
নৃত্য করে ফড়িং অবুঝ মনে
শীত সকালে শিশির পড়া ঘাসে
সুপ্ত শিশির মেখে অনায়াসে ।
একত্রিত হয়ে দলে দলে
সবুজ ঘাসের ডালে অনর্গলে
তিড়িং বিড়িং নেচে গেয়ে চলে।
ওই আকাশে সূর্যের হাসি দেখে
মুচকি হেসে পেখম মেলে রেখে
ফড়িংয়ের দল রোদ্রুরে গা শুকায়,
ধীরে ধীরে পাতার মাঝে লুকায়।
প্রজাপতি
ফুলের বনে ঘুরে ঘুরে
এদিক ওদিক উড়ে উড়ে,
প্রজাপতি মেলে ডানা
এডাল ওডাল বসে জুড়ে।
বঙ্গ দেশের গাঁও গেরামে
সবুজ ছায়ার মাঠে,
মিষ্টি মধুর এমন দৃশ্য
দেখে সময় কাটে-
প্রতিদিনই আমার,
সঙ্গে থাকা গল্প করা মামার।

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
নদী তীরের গাছে
শীতের দিনের সকাল বেলা
মমতার আনন্দ
রোদের ঢেউয়ে কিচির মিচির
হরেক পাখির ছন্দ
পাখি দলের পেখম মেলে
এলোমেলো রাখা
এদিক ওদিক হেসে খেলে
মিষ্টি চেয়ে থাকা
নেইতো ওদের একেবারে
কোনো রকম দ্বন্ধ
এরুপ দৃশ্য আমার চোখে
লাগেনাতো মন্দ!
আমার গাঁয়ের নদী তীরের
সারি সারি গাছে
এমন মায়া শোভা নিয়ে
ছবি হয়ে আছে ।
| নদী তীরের গাছে |
ফড়িংয়ের দল
আমার গাঁয়র মাঠের সবুজ বনে
নৃত্য করে ফড়িং অবুঝ মনে
শীত সকালে শিশির পড়া ঘাসে
সুপ্ত শিশির মেখে অনায়াসে ।
একত্রিত হয়ে দলে দলে
সবুজ ঘাসের ডালে অনর্গলে
তিড়িং বিড়িং নেচে গেয়ে চলে।
ওই আকাশে সূর্যের হাসি দেখে
মুচকি হেসে পেখম মেলে রেখে
ফড়িংয়ের দল রোদ্রুরে গা শুকায়,
ধীরে ধীরে পাতার মাঝে লুকায়।
| ফড়িংয়ের দল |
প্রজাপতি
ফুলের বনে ঘুরে ঘুরে
এদিক ওদিক উড়ে উড়ে,
প্রজাপতি মেলে ডানা
এডাল ওডাল বসে জুড়ে।
বঙ্গ দেশের গাঁও গেরামে
সবুজ ছায়ার মাঠে,
মিষ্টি মধুর এমন দৃশ্য
দেখে সময় কাটে-
প্রতিদিনই আমার,
সঙ্গে থাকা গল্প করা মামার।

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments