এম.এম.এইচ. সুমন'র কবিতা
ভালোবেসে ভালোবাসি, অস্পর্শী
এম.এম.এইচ. সুমন
______________
প্রভাতীর উন্মেষ-প্রিয় অংশবিশেষ
তাতে,
সন্ধ্যাতীরে অলস-ক্রমান্বয়ে কল্পরস
রাতে।
জীবন্ত মুহূর্তগুলি-থাকে যে নিরিবিলি
ছুঁটতে,
কোষে কোষে সঞ্চার-অবিরাম পারাপার
পৌঁছতে।
প্রাণেরই প্রিয়সী-নেশাভরা রূপসী
তুমি,
অস্পর্শ ইঙ্গিত-শুনি সে সংগীত
আমি।
মন তো সচেতন-স্পর্শেই শিহরণ
জাগায়,
লাগে ভীরু ভীরু-ভালোলাগা শুরু
ইশারায়।
পাহাড়ী ছায়ায়-মনের গভীরতায়
স্বস্তি,
দেহের প্রতিটা কোষে-তুমি আছো মিশে
প্রাপ্তি।
ঐ স্বপ্নিল আকাশে-রবে তুমি পাশে
উড়বো,
হলে তুমি নীরবতা-যেনো লাজুকলতা
দেখবো।
কাশফুল শুভ্রতায়-তোমার ঐ মায়ায়
রোজ,
শিকায় রেখে তুলে-হঠাৎ যেনো ভুলে
খোঁজ।
দুষ্টুমির অভিমান-নীরবে সাড়াদান
আমাকে,
নিত্য মনের নৃত্যে-পাই কথারই গীতে
তোমাকে।
সুনয়না পরিপাটি-তীক্ষ্ম যেনো দৃষ্টি
অপরূপ,
মনে লাগে দোলা-ভাবি যেনো একেলা
নিশ্চুপ।
তোমারই রূপে ডুবে-সুখেরই অনুভবে
গন্তব্য,
তোমায় অনেক বেশি-ভালোবাসি ভালোবাসি
মন্তব্য।
রেখেছি তোমায়-মনেরই চূড়ায়
আমার,
আমি দু’চোখ বুজি-তোমাকে যে খুঁজি
বারবার।
প্রেমের পূজোতে-প্রভাত সাঁঝেতে
সঞ্চয়,
হয় না’ক বলা কভু-জানি জানো তবু
নিশ্চয়।
নীরব উল্লাস-মনেরই বিশ্বাস
বালিকার,
থাকবে যে জয়-রবে নাতো ভয়
হারাবার।
চোখের ভাষায়-ডাকবে আমায়
অহর্নিশি,
আর মিষ্টি কথায়-পাবে যে আমায়
অস্পর্শী।
শূন্যতা ছাড়িয়ে-উদার সুহৃদয়ে
তাকানো,
ছোট ছোট স্বপ্নে-থাকবো দু’জনে
সাজানো।
ভালোবাসার কাছে-কষ্টরা যাবে মুছে
বহুদূরে,
অনেক ভালোবাসা-দিবো এটাই আশা
প্রাণভরে।
ভালোবাসার রাজ্যে-পরশি মেজাজে
রবে,
আর্দ্র অনুভূতি-মধুময় বসতি
হবে।
আমার পথ চলতে-তুমিই সুনিশ্চিন্তে
মায়াবিনী,
জীবনসঙ্গী তুমি-আমার স্বপ্নভূমি
হৃদয়রাণী।
হালকা খুশি-মায়াবী হাসি
সোহাগ,
শান্ত স্বচ্ছ স্বভাবী-ভালোবাসার দেবী
অনুরাগ।
ছোট আবদার-প্রেম বাড়াবার
কৌশল,
হাসি খুশি মনে-প্রাণ যেনো টানে
সরল।
তুমি আছো বলে-হৃদয়ে ঢেউ খেলে
বহুরূপী-
আমি পাশে থাকলে-আসবে আমি ডাকলে
চুপিচুপি।
শুদ্ধ ভালোবাসা-পরিতৃপ্ত প্রত্যাশা
উপলব্ধি,
সুখেরই প্রেরণা-তুমিই যে রচনা
প্রবৃদ্ধি।
কষ্টে বৃষ্টির ছাতা-মর্মস্পর্শী মমতা
তোমার,
গ্রীষ্মের শীতলতা-একটু ছোঁয়াতে পূর্ণতা
আমার।
শীতে উষ্ণ চাদর-তোমারই আদর
নিবো,
ভালোবাসার নীড়ে-দু’জনে জনম ভরে
রবো।
স্নিগ্ধতার ছায়া হয়ে-রবো তোমায় ছুঁয়ে
পাশাপাশি,
মনের আশা যতো-ভালোবাসা তুমিই তো
ভালোবাসি।
![]() |
| এম.এম.এইচ. সুমন |
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়-
kachagollamagzine@gmail.com

No comments