Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


শরীফ সাথী'র ছড়া


পিঠা
শরীফ সাথী
_______________

খেজুর রসে হরেক রকম
ডুব পাড়ানো পিঠা,
শীত সকালে খুব আনন্দে
খেতে বড্ড মিঠা।
সকাল সাঁঝে নানান পিঠার
নিত্য নতুন স্বাদ,
গরম গরম নরম পিঠা
মন কাড়ে অবাধ।
ভাপা পিঠা ভাজা পিঠা
পিঠাপুলির ধুম,
ঘ্রাণে প্রাণে দোলা দিলে
যায় পালিয়ে ঘুম।
সবুজ শ্যামল মায়ার ছায়ার
আমার সোনার বঙ্গে,
গাঁয় গেরামে এসব চিত্র
থাকে চোখের সঙ্গে।

Image result for পিঠা



ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.