Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ফাইয়াজ ইসলাম ফাহিম'র কবিতা

পিতা
ফাইয়াজ ইসলাম ফাহিম
________

পিতা নেই তাই মম ভালবাসার রাজ্যে আজ দৈন্যের বাসা,
পিতা সতত ভালবাসত মোরে
পূর্ণ করত সকল আশা।

পিতা কখনো  দিত না কোন কার্য করিতে
শুধু চেষ্টা করিত মোর মনে ভালবাসা ভরিতে,
পিতার ভালবাসা পেয়ে হয়েছি আমি তিক্ত
আজ ভালবাসার ভান্ডার নেই রিক্ত?

সবার কাছে হয়েছি আজ অবহেলার পাত্র
যে যার মত ব্যবহার করে
ফেলে দেয় যত্রতত্র।

পিতার মত আর ভালবাসে না মোরে কেউ
সবাই শুধু কুকুরের মত করে ঘেউ ঘেউ,
আমি যেন পঁচে গেছি পিতার ভালবাসা ক্ষয়ে
পিতা বিহীন আমার জীবন যাচ্ছে আজ লয়ে।

কোন কার্য করতে পারি না কিছুই নাহি জানি
কোন কার্য করতে গেলে পিতার হতো সম্মোহানী,
আজ পিতা নেই   নেই পিতার ভালবাসা
কবিতা লেখার উৎসাহ দিত যদিও বা মম বাবা চাষা?

উৎসর্গঃ মরহুম মোজাম্মেল হক প্রিয় পিতা কে.......

Image result for পিতা

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.