কবিতা
তোমাকে খুঁজি
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
আনোয়ার হোসেন মামুন
তোমাকে খুঁজি প্যারিসের পথে
তোমাকে খুঁজি উত্তর ও দক্ষিণ মেরুতে,
তোমাকে খুঁজি অচেনা অজানা পথ প্রান্তরে হয়তো বা গ্রহীণ অারন্যে হয়তো বা মুক্ত আকাশে আর ধুধু মরুময়ে।
কখনো নদীর ধারে কখনো লোকালয়ে কখনো হাজার মানুষের ভীড়ে হয়তো বা হৃদয় মন্দিরে।
তোমাকে খুঁজি দূরের ঐ নীল আকাশে, রংধনুর সাত রঙ্গে আর সন্ধ্যার অগনিত নক্ষত্রের নিছে।
তোমাকে খুঁজি বেড়াই ভোরের পাখির কিছির মিছির শব্দে কিংবা কুয়াশায় ভেজে থাকা শিশির বিন্দুতে।
তোমাকে খুঁজি শীতল সমীরে,
চৈত্রের খাঁ খাঁ রোদ্রে হাতের স্পশে, শরতের সাদা মেঘের ভেলাতে কিংবা পরন্ত বিকালে গোধুলী লগ্নে।
তোমাকে
খুঁজি শরৎতের ধব-ধবে সাদা দুল খাওয়া কাশফুলে, শ্রাবণের অশ্রান্ত
ধারাবর্ষণে মাঠে নেমে আসা নিবিড় অন্দকারে, কিংবা ক্ষণিকের বিজলি চমকিয়ে
তিমির আঁধার দূর করার মাঝে।
তোমাকে খুঁজি দিনে কিংবা রাতে,সুখে কিংবা দুঃখে, আমার জন্ম থেকে মৃত্যুতে
হয়ত খুঁজে পাব হাশর ময়দানে।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments