Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

তোমায় ভালবাসি
ফাইয়াজ ইসলাম ফাহিম


হে তাহমিনা মন চায় তোমার হাতে হাত রেখে হারিয়ে যাই
দূর অজানায়,
কিন্তু পারি না আমি ত্রিশঙ্কু অবস্থা পতিত
মনের সব গোপন কথা বলতে চাই
কিন্তু আমি তোমার খেয়ালে নাই।

হে তাহমিনা হে আমার প্রেমাস্পদা
হে মদগর্বীয় ললনা,
আমি তোমায় ভালবাসি
তুমি তোয়াক্কা করো না?

থরহথরিকম্প কাঁপে অহনির্শ এ বুক
তবুও তোমার দুচোখের তারকায়
অনিমেষ দৃষ্টিতে চেয়ে থাকতে চাই
হোক না তা মেকি সুখ।

তোমার দাসানুদাস হতে চাই
যদি একটু ভালবাসা সোহাগ পাই,
হে তাহমিনা তুমি তবুও রাখলে না
ঘৃর্ণার কার্তুযে পর্যদুস্ত করলে।

আমি প্রতি নিত্য দিগ্বলয়ে চেয়ে
থাকি নীলিমার বুকে তোমার ছবি আঁকি,
চাঁদ,সুরুজের সনে আলাপ করি
তুমি মানুষ না নূরের তৈরি?

হে তাহমিনা হে আমার প্রেম রাজ্যের সম্রাজ্ঞী
এ ভাবে আমায় দগ্ধ করো না,
মনের কঠিন পাথর দিয়ে আমার ভালবাসাকে
ধ্যাবড়া করো না।

আমি শুধু তোমার ভালবাসা চাই
তোমার স্পর্শ চাই,
তোমার সনে আমার মনের দহরম-মহরম
বাড়াতে চাই।

হে তাহমিনা হে আমার দেবী
আমি আবেগ থেকে বলছি না,
কারো কোথায় টলছি না
আমি সত্যি তোমায় ভালবাসি।

অদেখা নওজোয়ান ভেবে যা তা ভাবতে পারো
কিন্তু আমি দসাসই,
একবার দেখ আমায়
ফুটবে তোমার মনে ভালবাসার খৈ।

হে তাহমিনা হে আমার চোক্ষের আলা
একটু সুযোগ দাও,
আমার শুচি ভালবাসার
অভিপ্সা পূরণ করো।
তোমার মাঝে বেঁচে থাকতে
দাও আমার গোপন ভালবাসা কে
এভাবে আর নিশ্চুপ থেক না তাহমিনা?

Related image

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.