কবিতা
শৈশব
খলিল মাহমুদ
মনে পড়ে দুরন্ত
শৈশবের স্মৃতি,
খেলতাম মাঠে এসে
ফুটবল প্রীতি।
ছেলে মেয়েরা করতো না
হিংসা জেদ,
একসাথে স্কলে যেতো
ভুলে ভেদাভেদ ।
ছিল না তখন তেমন
নিয়মের বাধন,
ছোটাছুটি করিতাম
না মেনে শাসন ।
সন্ধ্যা ঘনিয়ে এলে
বাবা মা এসে,
ডেকে নিয়ে বাড়িতে
পড়াই তো বসে।
তখন জীবন ছিল
আনন্দে গড়া,
এখন দেখি খুব কঠিন
নিয়মের বেড়া ।

No comments