কবিতা
দানব
শামীম খান যুবরাজ
সুবোধ ছেলে বললো ডেকে, ওমা-
ফিলিস্তিনে ফেলছে কারা বোমা।
বোমার ঘায়ে মরছে কতো শিশু
ঝলসে গেছে শিশুর কোমল দেহ
এসব দেখে কাঁদছে নাকি যীশু
বলছে না যে টলছে না যে কেহ!
মা বললেন, শোন রে আমার খোকা
মারছে বোমা তারাও নাকি মানুষ
মানুষ সেজে দিচ্ছে কেবল ধোঁকা
সত্যি ওরা মানুষ নামের ফানুস।
বললো ডেকে, মাগো-
মিয়ানমারে এত্তো কেনো লাশ
লাশের হাজার টুকরো করে করছে যে উল্লাস!
একটুখানি জাগো;
বলো আমায়, এরা কেমন মানব?
মা বললেন, সোনা-
ওরা দূর পাহাড়ের দানব
মনটা তাদের পাথর দিয়ে বোনা।

No comments