কবিতা
তোমার আমি তোমার আছি
মোঃ বাবুল হোসেন (ভুলু)
আমি আছি নিঃশ্বাসে,
আছি বিশ্বাসে,
আছি নির্মল বাতাসে
আছি নীল আকাশে
আছি শিশির ভেজা সবুজ ঘাসে।
আমি আছি ফুলের সুবাসে
আমি আছি প্রিয়সীর দীর্ঘশ্বাসে
আছি বাংলার সোনালী ধানের শীষে।
আমি আছি তোমার আশে,
আমি থাকবো তোমার পাশে।
আমি ছিলাম তোমার,
আছি তোমার,
আমি চিরদিনই থাকবো তোমার।
তোমার আমি,
তোমার আছি!
তোমার চাওয়ার আর কি আছে?
তোমার জন্য জীবনটাই রেখেছি।

No comments