Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ক‌বিতা

দেড়যুগ পর
কাজী নাজিম উদ্দিন সুমন

সুদীর্ঘ দেড়যুগ পর
‌সেল‌ফে‌া‌নে চির চেনা
সেই ‌প্রিয় কণ্ঠস্বর-
"‌তু‌মি কেমন আছো?
আমা‌কে চিন‌তে পে‌রেছ?
.................... তারপর
কার সা‌থে বেঁ‌ধেছ ঘর?"

হৃদ‌য়ের সব কথা হয়না ক‌বিতা।
জীবন কখনও য‌দি হয় সুখনদী!
বা‌কি পু‌রোটাই অ‌থৈ সাগর!
চির অতৃপ্ত অন্তর
অনন্ত তৃষ্ণার্ত জীবন চরাচর!
স্বা‌র্থের কা‌ছে গে‌াটা‌ পৃ‌থিবী অবুঝ
‌কে যে রা‌খে কার খোঁজ!
‌কি ইতিহাস আছে পা‌ছে?
‌কি ক্ষত ল‌ু‌কি‌য়ে আছে?
রঙিন প্রচ্ছ‌দে ঢাকা 
অই শক্ত মোড়‌কের ভিতর।

টঙ্গী, গাজীপুর।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.