কবিতা
মুসলিম জাগরণী
আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন
জাগো মুসলিম, বিশ্ব মুসলিম জাগো
জাগোরে ঘুমিয়ে থাকা প্রাণ চঞ্চল,
দুঃখের গ্লানি মুছে ফেলে
জাগো তুমি নতুন করে,
কঠিন প্রাচীর ভেঙ্গেঁ চু্ড়ে,
শির উঁচু করে জাগো।
জাগোরে নবীন, জাগোরে প্রবীণ
জাগিয়ে তুল তেজোদীপ্ত মনোবল,
তোমার অভ্যূদয়ে শিকল ভেঙ্গেঁ
সব বাধা কর অবসান।
মুসলিম তুমি,সৈনিক তুমি, তুমি কাণ্ডারী
সারা বিশ্বে তুমি পৌঁছিয়ে দিলে শান্তির অমর বাণী।
আজ কোথায় সেই উদ্দাম শক্তি
কোথায় হারিয়েছো জুলপিকার তরবারি।
দূর্গম গিরিপথ,মরুময়, পর্বত সকল অভিযান
কিভাবে বিজয় ছিনিয়ে করছ যুদ্ধের অবসান।
বদর কি উহুদ,খন্দকের যুদ্ধ
ইসলামে দুশমনকে খতম করে মরুময়ে ফুঁটিয়েছো পুষ্প।উঁচু কর শির, অাঁখি খুলে চেয়ে দেখ,
পথহারিয়ে দরিয়ায় কোথায় যাচ্ছো বীর?
তোমার চারপাশে মজলুমের আহাজারি,
কত ক্রন্দন চেয়ে দেখ কী হয়েছে তোমার?
কোন ভুলে কেন সীমাহীন দূরে?
সারা জাহানে তোমার করুণপরিনীতি।
হে বীর,তুমি কাণ্ডারী!
আর কত অবহেলায় সুশনের অর্ত্যাচারে নির্যাতিত হবে, কত রক্ত ঝরাবে,
কত কাল সাজানো নাটকের সন্ত্রাসী রবে।
সময় হল জাগো, মুসলিম জাগো,
নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে
বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুল।
যুদ্ধে দামামা বাজিয়ে,
ময়দানে প্রান্তরে জাপিয়ে পড়, হাতে তরবারি নিয়ে।
বিজয় আসবে তোমার,
শান্তি ফিরে আসবে তামাম দুনিয়ার।

No comments