কবিতা
তোমাকে দেখেছি
আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন
তোমাকে দেখেছি বলে
পূর্ণিমার আলো আর লাগেনা ভালো
তোমাকে দেখেছি বলে
রংধনুর সাত রং সবি মিছে হল।
তোমাকে দেখেছে বলে
বসন্তে ফোঁটেছে হরেক রকম ফুল,
তোমাকে দেখেছে বলে
নদীর দারে ফোঁটেছে সাদা কাশফুল।
তোমাকে দেখেছে বলে
ময়না,টিয়া,ঘুঘু মধুর সুরে ডাকে,
তোমাকে দেখেছে বলে
জোনাকিরা আলো দেয় তিমির রাতে।
তোমাকে দেখেছে বলে
বকুল,শিমুল,কৃষ্ণচুড়া সেঁজেছে নতুন সাঝে,
তোমাকে দেখেছে বলে
হাস্নেহেনা সুভাস দিচ্ছে প্রতিরাতে।
তোমাকে দেখেছে বলে
উত্তাল নদীর শান্ত হল ঢেউ
তোমাকে দেখেছে বলে
প্রাকৃতিক বিপর্যয় শান্ত হল সেও।
তোমাকে দেখেছে বলে
পৃথিবীর রুপ দেখার ইচ্ছা নেই আমার,
তোমাকে দেখেছে বলে
জন্ম নিয়ে স্বার্থক হল আমার।

No comments