প্রতিবন্ধী শীত সৈয়দ শরীফ ইত্তুই ভিত্তুই খুব পাজি শীত তুই ঠাণ্ডায় ইশ রে হিম করে দিস রে ! তোর কোনো কাজ নেই? একটুও লাজ নেই? বড্ড যে ভুল তোর, মন চায় এক্ষুণি টেনে ছিঁড়ি চুল তোর ! নেই তারও উপ্পায়, চুল ছাড়া মাথা তোর তাই হাসি খুব পায় ! তবু করি সন্ধি— মায়া হয়, তুই তো বড় প্রতিবন্ধী !
No comments