কবিতা
এইটুকু পথ
হেঁটে যাবো বলেই ঠিক করেছি
দালান জাহান
এইটুকু পথ,
হেঁটে যাবো বলেই ঠিক করেছি,
ধানের পেট কেঁটে ক্ষুধার ক্ষুরে-
সর্ষের ঘুমটা খুলে ঘুমের ঘোরে,
মৃত্যুর হুইসেল ভেঙে-
সাদাকালো দোয়েলের লেজ এঁকেছি।
উঠবনা আর যন্ত্র চেপে-
মাটি ও মানুষের গন্ধ মেপে,
উড়বনা হামিদ-হাসির হুড়ে,
শহরের গলি থেকে-
নাগরিকের নীল নগর-কিনেছি,
এইটুকু পথ হেঁটে যাবো বলেই-
ঠিক করেছি।
যে পথে হারিয়ে গেছে,
বিনিদ্র বিবেক বিশ্বের মুখ,
জীবনের রক্তে-রঙিন,
মহাকালী-মাইলের বুক,
দুরন্ত টায়ারের দুর্বার-ঘর্ষণে বিরাট,
লাভাময় পিচের, করুণ কঙ্কর বালি-
গৃহহীন কুকুরের-কান্নার কালি,
সমস্ত সাহসের সুলুক হয়ে-
দহনের দাবিতে দাঁড়িয়ে আছি,
এইটুকু পথ হেঁটে যাবো বলেই
ঠিক করেছি।
সবটুকু রঙ বিকিয়ে,
সবুজ মাংস মাগে শয়তান র্যালী,
ঝাঁঝালো মিছিলের মহনীয়-প্রান্তরে,
রুদ্রের বুক ছিঁড়ে,
ঢেলে যায় সমগ্র লালিমার লালি,
সমুদয় সুর্যোদয় নিয়ে-
আটলান্টিসের মতো, ডুবে যাবো বলে-
কথার বাঁশি থেকে ছলনার-ছলে,
মলয়সম শান্ত শিবিরে, সুখের সমুদ্র ঢেলেছি,
এইটুকু পথ হেঁটে যাবো বলেই-
ঠিক করেছি।
ময়মনসিংহ ।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments