কবিতা
মেয়ে
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
→ফেরারি মুরাদ
তোমার আঙুলের ভাঁজে আঙুল রেখে
কিছুটা পথ হাঁটতে চেয়েছি, বিনিময়ে ;
শীতার্ত ভয়াল রাতে -
তোমার পুকুল জলে নাকি গলা অব্দি ডুবিয়ে
অনড় দাঁড়িয়ে থাকতে হবে সকাল অব্দি।
প্রেমোময় দৃষ্টি দিয়ে তোমার চোখে চোখ রেখে
একটু স্বপ্ন আঁকতে চেয়েছি,বিনিময়ে;
অগ্নিদগ্ধ কয়লার উপর দিয়ে নাকি
হেঁটে যেতে হবে দু'চোখ বুজে।
আমৃত্যু সঙ্গী ভেবে তোমায় ভালোবাসতে চেয়েছি
বিনিময়ে ; বিষের পেয়ালা নাকি মুখ দিতে হবে
অমৃত সুধা ভেবে।
আমি বীনা অজুহাতে তোমার সব সর্ত মেনে
অবশেষে যখন আমায়, 'ভালোবাসতে বলেছি'
তখন কেনো আমার থেকে মুখ সরিয়ে নিলে?
তবে কি ধরে নিবো?
ওয়াদা ভাঙ্গকারী তুমি এক বেঈমান মেয়ে।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments