ছড়া
কৃষকের মূল্যায়ন
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
আব্দুস সালাম
জলে ভিজে রোদে পুড়ে
কৃষক ঝরায় ঘাম
ফসল ফলায় কষ্ট করে
পায় না সঠিক দাম।
পানির দামে বিক্রি করে
উৎপাদিত পণ্য
দুবেলা ভাত খেতে পেলেই
ভাবে জীবন ধন্য।
ব্যবসায়ীরা বিক্রি করে
দশে কিনে বিশ
একটু কমে চাইলে বলে
ভেংচি কেটে ইশ!
ব্যবসায়ীরা ফাঁদ পেতে রয়
আঁটে নানান ফন্দি
ওদের হাতে সকল কৃষক
থাকে সদা বন্দি।
আমরা যেদিন পারব দিতে
তাদদের সঠিক মূল্য
দেশটা হবে সবার কাছে
সোনার সমতুল্য।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments