Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

জয় ও ভয়
*সৈয়দ শরীফ*

এইতো সেদিন ওই পাকিরা তোমার দেশে ঢুকছিলো,
অত্যাচারের নয়টি মাসে বঙ্গবাসী ভুগছিলো।
রক্তে মেখে দিচ্ছিলো দেশ, লক্ষ মানুষ খুন করে—
জানতো না সব রক্তখেকো ওসব ছিলো ঠুনকো রে।

শঙ্কা শুধু করতো সবাই দেখলে ওদের— চুপ করে,
বিবেকহীন ওই দত্যি-দানব মারতো মানুষ খুব করে।
শক্তিশালী ওই পাকিদের পারতো না তো রুখতে কেউ,
বলতো না কেউ একটা কথা, অঙ্গে সবার মুখ থেকেও।

ঠিক সেসময় একটি মানুষ গর্জে ওঠে— তারপরে,
শঙ্কিত প্রাণ সাতকোটি, সব তাঁর নিকটে ভার পড়ে।
এক স্লোগানে কমতে থাকে বঙ্গবাসীর ভয়-ওজন,
তখন থেকেই বুঝলো জাতি মুক্তজীবন প্রয়োজন।

উঠলো ক্ষেপে এই বাঙালি, করলো লড়াই শুরু,
কাঁপলো না আর বীরসেনাদের বুকটা দুরু দুরু !
জয় ছিনিয়ে আনলো ঠিকই— ভয় এখনো আছে,
পাক-বাহিনীর বীজ এখনো বাংলাদেশের কাছে।

Image result for জয় ও ভয়

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.