Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

কুড়ে কুড়ে খায় মৃত্যুর দিন
মস্তোফা জামাল জানী

জিভের নিচে সারাক্ষণ একটা তেতো স্বাদ
অবিশ্রান্ত শীলবহতা নদী,
ফুরিয়ে আসে কেরোসিন,
কুপি নিভে যায় হঠাৎ দমকা হাওয়ায়।

হাতের লাঠি পড়ে যায় যখন - তখন
চোখের নিচে জমে থাকে কালির সিঁদুর,
মাকড়সার কারুকাজ
মায়ার মোহে ছলনার বিষে
জগৎসংসার হয়ে ওঠে
রঙ্গময় জলসাঘর।

সুরঙ্গের নিচে চেয়ে থাকে চার পেয়ে জীব
শিয়রের ওপর চেয়ে দ্যাখে বদরুপী নাগ
টুপটুপ ক্রমান্বয়ে ঝরে পড়ে মায়াবী সুখ।

সারা দিন -রাত আঙ্গুল নেড়ে 
চেটে চেটে খায় সব সুখের
বে খেয়ালি জগৎ- সংসার।

আর একটা সাদা ইঁদুর 
ক্লান্তহীন শ্রমে দিবানিশি 
কুড়ে কুড়ে খায় মৃত্যুর দিন।

কিশোরগঞ্জ।



ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.