ছড়া
"মা নু ষ"
নূর হোসেন
নূর হোসেন
শীতের সকালে কাঁথা মুড়ি দিয়ে দোকানে,
আমাদের ফুলু মিয়া চা-টা টানে সেখানে।
আমাদের ফুলু মিয়া চা-টা টানে সেখানে।
অনেকেই দেখে নাতো ফুলুমিয়ার কারবার,
যার যার কাজে যায় আছে কি তা দরকার?
যার যার কাজে যায় আছে কি তা দরকার?
এককোণে বসে আছে পাড়ার সে বখাটে,
বলুন তো কথা বলায় সেখানে কি সে খাটে?
বলুন তো কথা বলায় সেখানে কি সে খাটে?
"ওই ফুলু মিয়া তুই দিছিস কী ওটা গায়?
কাঁথা গায়ে দিয়ে কি দোকানে আসা যায়"?
কাঁথা গায়ে দিয়ে কি দোকানে আসা যায়"?
ফুলু মিয়া বলে ভাই
আর কোনো জামা নাই,
যেটা পাই তড়িঘড়ি সেটাতেই গা ঢুকাই"।
আর কোনো জামা নাই,
যেটা পাই তড়িঘড়ি সেটাতেই গা ঢুকাই"।
কথা শুনে রেগে বলে হারামীর বাচ্চা,
এই দ্যাখ্ তোরে আমি দেখাচ্ছি সাচ্চা।
এই বলে জোরে সে লাথি মারে গোটা দুই,
বলে আরো "এটা তোর নিজের বাবার ভূঁই"?
এই দ্যাখ্ তোরে আমি দেখাচ্ছি সাচ্চা।
এই বলে জোরে সে লাথি মারে গোটা দুই,
বলে আরো "এটা তোর নিজের বাবার ভূঁই"?
বলে ফুলু মিয়া তাকে
পড়লাম কি বিপাকে?
আমার গায়ের কাঁথা করেছে কী দোষ?
পড়লাম কি বিপাকে?
আমার গায়ের কাঁথা করেছে কী দোষ?
"আমার এলাকা এটা
চলবেনা যেটা সেটা
কিছু গায়ে দিবি করে হুশ।
চলবেনা যেটা সেটা
কিছু গায়ে দিবি করে হুশ।
কথা শুনে ফুলু মিয়া
মুখটাকে না খুলিয়া
বিড় বিড়ে বলে মা নু ষ!
মুখটাকে না খুলিয়া
বিড় বিড়ে বলে মা নু ষ!
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়-
kachagollamagzine@gmail.com

No comments