Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

 ভুলের মাসুল ভুলে হয়
এস পি শাহীন
----------------------------

তোর চোখেতে চোখ রাখিয়া বিশ্বটারে দেখিতাম
তোর বুকেতে বুক মিলিয়ে জলছবিটা আঁকিতাম।
মন আয়নায় রাখতাম ধরে ছোট বড় করিতাম
দেখতাম তোরে দু'চোখ ভরে কান পেতে শুনিতাম।
ছেড়ে গেছে অন্নদানা আর ছেড়েছে সুখের ঘুম
এই হারামী জ্বালিয়েছিস অন্তর পোড়ার ধুম।
জ্বালাইলিরে মনেতে আগুন, জ্বলে পুড়ে হই ছাই
হৃদয় পোড়া বিষণ জ্বালা তবু সহ্য করে যাই ।।

মন ভেজা স্বপ্নগুলো আজ নিরবধি আঁখিজলে
বৈশাখী বারিধারায় যেন পূর্ণ হয় সব ঢলে।
অপূর্ণতায় চৌচির সবই হোক না চৈতালি গগন
যশের বাতাস মানায় কি গায়ে যখন তখন?
ভুলের মাশুল ভুলে হয় মিছে কেন যে এত ভাবনা
স্বাধীন যে সে স্বাধীনতায় নিজের মতোই থাকনা ।।



ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.