Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

 মন-কথা
এলিজা খাতুন 
------------------------------------

মন থেকে ভুলিনি ; একদিন নিজ মুখে বলেছো-
আমাকে অনেক বেঁধে নেবে মনে অথবা ফ্রেমে
তোমার মন পেতে স্থির হলাম ছবিতে
দারুণ ফটোগ্রাফার তুমি! জেনেই-
আমি পোজ দিইনি কোনরকম,
সাজগোজ নয় এতটুকু! চোখে নেই কাজল
তবু ছবি দেখে বললে- ছবি নয়, ছবি নয়
এ তো- চোখ নাক ঠোঁট কপোলের পেলবতা !
মেজাজটা বিগড়েছে বুঝেই, আবার বোঝালে-
কাঞ্চনজঙ্ঘা, পিরামিড কি পোজ দিতেই দাঁড়িয়ে ?
মুখ বেজার করা ধুসর পিরামিডের বিবর্ণতা দেখে-
মন সায় দেয়নি কাঞ্চনজঙ্ঘায় চোখ রাখি আর
নিজের মনকেই ধরতে পারিনি
অন্য মন পাবার হা হুতাশ কেন করি!
নির্ভেজাল ভক্ত যে সুন্দর মুখাবয়বের,
সে ছবিমুখের কোথায় স্পর্শ করলে-
মনটা হাতড়ে পাওয়া যাবে, বলতে পারে কেউ !


ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.