কবিতা
সত্য মিথ্যার খেলা
মোহাম্মদ অংকন
--------------------------------
শূণ্য থেকে অস্তিত্ব পেয়েছি। নির্বাক মুখে ভাষা গুজে দিয়েছে প্রকৃতির উপাদানগুলো,
তাদের ভাষাই আয়ত্ত্ব করেছি।
সত্য মিথ্যার পার্থক্য হয়তো করতে পারি নি কভু
প্রতিলিপির মত শুধু আউড়ে চলেছি
শুধু মাত্র পৃথিবীতে একটুখানি সুখে থাকতে।
কিন্তু ওরা আমাকে সুখে থাকতে দিল না যে।
দোভাষার টানা পোঁড়ানে এখনও বুঝতে পারি নি,
আমি সত্য নাকি মিথ্যা বলেছি?
অথচ কাঠগড়ায় আমাকে পাঠ করায়,
"যাহা বলিব, সত্য বলিব। সত্য বৈ মিথ্যা বলিব না।"
ভীষণ বলতে ইচ্ছে করছে,
আমাকে বিলোপ করে শূণ্যে মেলাতে সাহায্য কর।
সত্য মিথ্যার ধার আমি ধারতে চাই না দৈভাষিক পৃথিবীতে।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments