ছড়া
পৌষের শীত
নূর হোসেন
পৌষের শীতে আজ
হয়ে জড়োসড়ো,
ফেলানীর ছোট ছেলে
কাঁপে থরোথরো।
কোথায় সে পাবে জামা
কপালেতে নাই,
এই শীতে কোথাও যে
মিলে নাকো ঠাঁই।
ভাবে বসে ফেলানীরা
কী যে করা যায়,
এবারের শীতে বুঝি
বাঁচা বড় দায়।
শুনেছে সে বড় নেতা
দিবে কিছু ত্রাণ,
যাবে নাতো সেখানে সে
যায় যদি প্রাণ?
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments