Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


রম্য ছড়া


পিঁয়াজ নিয়ে পিঁয়াজলামী
                                                             নূর হোসেন

ধরুন না হয় ঝাঁজ পেঁয়াজের
এবার একটু বেশী,
কিনবো কেনো বাইরের টা
থাকতে পিঁয়াজ দেশী?
কিন্তু সাধু আসল কথায়
করেন না য্যান্ রাগ,
আমি কিন্তু চাইছি না ফের
লেখার কোনো ভাগ।
লিখেন না হয় দুই একদিন
পিঁয়াজ নিয়ে ছড়া,
জানছে সবাই জানেও সবাই
দাম পিঁয়াজের চড়া।
প্রতিদিন আর হর হামেশাই
পিঁয়াজ নিয়ে লিখে,
বলুন দেখি তীরটা সাধু
ছুঁড়ছেন কোন দিকে?
আবাদ করে যারাই পিঁয়াজ
সেও তো আমার ভাই,
কিনব দেশী আগের চে' কম
কামনাটাও তাই।

Image result for পিঁয়াজ

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.