Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ছোট গল্প

চোর ধরা
মস্তোফা জামাল জানী

দিনটি ছিল
বৃহস্পতিবার।
আমি আর আমার বন্ধু শাহীন দুজনেই কিশোরগঞ্জ থাকি।শাহীন বলল,চল আজ আমাদের বাড়ি যাই। বাড়ি যাওয়ার পথে  আমি বললাম, চল সিনেমা দেখে নিই।তারপর দুজনেই "ভালোবাসি তোমাকে" ছবিটি দেখলাম। সিনেমা হল থেকে বের হয়ে বাড়ি পৌছতে রাত একটা বেজে গেল।বাড়ির কাছে আসতেই দুজনেই পরামর্শ করলাম,চুপিচুপি গিয়ে শুয়ে থাকবো।যা চিন্তা তাই করতে গেলাম,কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই কুকুর টা ঘেউ ঘেউ করে উঠল।ঘরের ভেতর থেকে শুনতে পেলাম কে য়েন বলল, চোর এসেছে।তখন আমরা দুজনেই দৌড় দিলাম। সাথে সাথে বাড়ির সবাই জেগে উঠল।একজন চিৎকার দিয়ে বলল,ঐ দিকে চোরটা গেল।তখন কিছু লোক আমাকে ধরে ফেলল, কেউ কেউ  আমাকে মারতে লাগল।তখন শাহীন দৌড়ে এসে আমাকে বাঁচাল।তারপর কি হাসাহাসি। সে ঘটনা আজও ভুলতে পারি না।।
--------
কিশোরগঞ্জ।
মোবাইল ০১৭১৭ ৩৫৭৭১৪
 
 

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.