Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ছড়া

স্বাধীনতা তুমি
                                            তোরাব আল হাবীব


স্বাধীনতা তুমি
মায়ের কোলে অবুঝ শিশুর হাসি
মনের বীণায় সুর লহরী
রাখাল ছেলের বাঁশি।

স্বাধীনতা তুমি
বৃক্ষ শাখে সবুজবরণ পাতা
বোনের দেহে কোমল চাদর
নঁকশী করা কাঁথা।

স্বাধীনতা তুমি
কামার-কুমোর দিনমজুর আর কিষাণ
অহংবোধে হাওয়ায় দোলা
রক্তেমাখা নিশান।

স্বাধীনতা তুমি
দিঘীর জলে শাপলা ফোটা ফুল
স্বাধীনতা তুমিই মহান
তমিই নিজের তুল।


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.