রম্য ছড়া
সব ভালো ০১
আনিসুর রহমান খান
দুষ্টু লোকের বোল ভালো
লাল ডুমুরের ফুল ভালো
বন -বাদারে কুল ভালো
নষ্ট নারীর চুল ভালো।
আকাশে মেঘ সাজ ভালো
পদ্মা নদীর মাছ ভালো
বন পাহাড়ের গাছ ভালো
দক্ষ লোকের কাজ ভালো।
ঢোল তবলার তাল ভালো
বাড়ির পাশে খাল ভালো
থাকলে ঘরে জাল ভালো
টুকটুকে লাল, লাল ভালো।
মিষ্টি গালের টোল ভালো
মা -মাসিদের কোল ভালো
সুন্দরীদের ভুল ভালো
নাচনেওয়ালীর দোল ভালো।
অল্প কথার লোক ভালো
দুষ্টু লোকের শ্লোক ভালো
বড় লোকের ভোগ ভালো
অন্ধ লোকের দুখ ভালো।

No comments